ফরিদগঞ্জ কড়ৈতলী বাজারে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

মামুন হোসাইন: চাঁদপুর ফরিদগঞ্জ ২২ এপ্রিল বৃহস্পতিবার ইফতারের পরে ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ওসি(তদন্ত) মো: বাহার মিয়া, এসআই আনোয়ার হোসেন ও এ এসআই ইকবাল সঙ্গিয় ফোর্সহ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজার থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তারা হলেন,কড়ৈতলী বাজার স্বর্নকার বাড়ীর মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে গনেশ চন্দ্র রায় (৫০), একই এলাকার ইন্দ্র কুমার বাড়ীর মৃত বিবতী চন্দ্র বসুর ছেলে রবিন্দ্র চন্দ্র বসু (৪৮) ও আসৎ কুয়ারী এলাকার দে বাড়ীর নারায়র চন্দ্র দের ছেলে অঞ্জন চন্দ্র দে (৩৫) কে ইয়াবা ও গাঁজা সহ আটক করেছে পুলিশ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়ৈতলী বাজার অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *