বঙ্গবন্ধু’র জম্মশত বাষির্কী, স্বাধীনতার ৫০ রজত জয়ন্তী ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার ১২ বছর পর্দাপন উৎসব শুরু

ফরিদগঞ্জ ব্যুারো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বাষির্কী, মহান স্বাধীনতার ৫০ বছর রজত জয়ন্তী ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার ১২ বছর পর্দাপন উৎসব উপলক্ষে সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার পরিবারের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলার প্রাইমারী স্কুল, কিন্ডার গার্টেন, হাইস্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে, আজ ২৪ মার্চ বুধাবর থেকে,সাহিত্য সাংস্কৃতিক প্রতিযােগিতা শুরু হচ্ছে পত্রিকা কার্যালয় ও বর্ণমালা কিন্ডার গার্টেনের হল রুমে। বর্ণাঢ্য এই আয়োজনে যারা উদ্বােধক হিসেব যাঁরা উপস্থিত থেকে প্রতিযযোগিদের প্রেরণা যোগাবেন।

২৪ মার্চ সকাল ১০ টায়, পবিত্র কুরআন তেওলাত ও আযান প্রতিযােগিতা। উদ্বােধকঃ জনাব মোঃ আনোয়ার হােসাইন মোল্লা।ভাইস প্রিন্সিপাল ফরিদগঞ্জ মজিদীয়া কামিল মাদ্রাসা। বিকাল ৩ টায়, ১ম শ্রেণী থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা। উদ্বােধক, আবুল খায়ের পাটওয়ারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মেয়র ফরিদগঞ্জ পৌরসভা ও সভাপতি উপজেলা আওয়ামীলীগ ফরিদগঞ্জ। বিকাল ৪ টায় প্রাক প্রাথমিক, ১ম শ্রেনি, ২য় শ্রেণির ছড়া প্রতিযোগিতা। উদবােধক, বাহার মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত), ফরিদগঞ্জ থানা। ২৫ মার্চ সকাল ১০ টায় ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি,৭ম থেকে ১০ শ্রেণি, ও কলেজ পর্যায় শিক্ষার্থীদের দেশাত্ববোধক কবিতা ( আবৃত্তি) । উদ্বোধক, জাহিদুল ইসলাম রোমান,চেয়ারম্যান উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ। বিকাল ৩টায় ৫ম শ্রেনি থেকে ৬ষ্ঠ শ্রেণি,৭ম থেকে ১০ম শ্রেণি ও কলেজ পর্যায়, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা। উদ্ধোধক, মোঃ শহীদ হোসেন অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানা। ২৬ মার্চ সকাল ১১ ঘটিকায় ৭ম থেকে ১০ শ্রেণি ও কলেজ পর্যায় শিক্ষার্থীদের অভিনয় প্রতিযোগিতা। উদ্ধোধক, শারমিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ফরিদগঞ্জ ও মাজুদা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফরিদগঞ্জ। দুপুর ১২ টায় ৩য় থেকে ৫ম শ্রেণি, ৭ম থেকে ১০ শ্রেণি ও কলেজ পর্যায় শিক্ষার্থীদের দেশাত্ববোধক গান প্রতিযোগিতা। উদ্বােধক, জনাব, শিউলি হরি, উপজেলা নির্বাহি অফিসার ফরিদগঞ্জ। অনুষ্ঠানমালার সৌজন্যে রয়েছেন জালাল আহমেদ (সিআইপি), কাতারস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। প্রকাশ থাকে যে ১৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে কেক কেটে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানমালার কার্যক্রম শুভ সূচনা করেন।


ছবির ক্যাপশান: ১. আজ ফরিদগঞ্জে সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জে পত্রিকার উদ্যেগে, মুজিববর্ষ, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জে ১২ বছর পর্দাপন উৎব্ উপলক্ষে শিশু-কিশোর প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *