ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের ব্যাপক আয়োজনে ১৭ মার্চ পালন

নবী নোমান: ১৯২০ সালের ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। কালের মহাপরিক্রমায় ২০২০ সালের ১৭ মার্চ পূর্ণ হতে যাচ্ছে মৃত্যুঞ্জয়ী এই মহাপুরুষের জন্মশতবার্ষিকীতে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বর্ষিকীকে চির অঙ্কন করে রাখার জন্য, সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ প্রশাসন, উপজেলা প্রশাসন, ১৭ মার্চ পুরো উপজেলা কমপে¬ক্সে আলোকসজ্জা, সকল ৭.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনসহ সারাদিন ব্যাপী শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগতিা, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, দূস্থ্যদের বিশেষ খাদ্য পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলা রোমান ও পৌর মেয়র, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অথিতি হিসেবে উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করেন। সকাল ৭টায় উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন, স্থানীয় সংসদ সদস্য মুহামদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড জাহিদুল ইসলাম রোমান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ইউএইচও মোঃ আশরাফ চৌধুরীসহ থানা পুলিশের পক্ষে ওসি মোঃ সহিদ হোসেন,ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো।

পরে, উপজেলা অডিটোরিয়ামে শিশু কিশোরদের নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কেক কাটেন। বিকালে, সাহিত্য ও সাংস্কৃতিক প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি, সহকারী কমশিনার (ভ‚মি) শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি খাজা আহম্মেদ মজুমদার, যুবলীগের আহবায়ক আবু সুফিয়ার, যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দীন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমুর নাহার অনি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমন। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, ফরিদগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার আয়োজনে পত্রিকা অফিসে, কেক কাটেন। এই সময় উপস্থিত ছিলে, পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা ফরিদ আহম্মেদ রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমন, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী প্রবীর চক্রবর্ত্তী ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *