ফরিদগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী রোববার দায়িত্ব গ্রহণ করছেন

নবী নোমান: ফরিদগঞ্জ পৌরসভার ইতিহাসে আজ (রোববার) প্রথম একজন প্রবীণ মুক্তিযোদ্ধা ও বর্শীয়ান রাজনৈতিক নেতা হিসেবে খ্যাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী নব নির্বাচিত মেয়র তাঁর দায়িত্ব গ্রহণ করছেন। ২য় শ্রেনীর এই পৌরসভাটিতে কর্মকর্তা কর্মচারীদের ৭/৮ মাসের বেতন, ঠিকাদারদের বকেয় ও একাউন্ট ঘাটতিসহ প্রায় ৩ কোটি টাকার দায় দেনা ও হাজারো সমস্যা মাথায় নিয়ে তিনি তাঁর দায়িত্ব নিচ্ছেন।
পৌরসভার সচিব জানান, ১৩ মার্চ রোববার দুপুর ১২ টায় নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সাবেক মেয়র মাহফুজুল হক আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পণ করবেন। দায়িত্ব প্রদান উপলক্ষে একটি সূধী সভা হতে পারে। নুতন মেয়র দায়িত্ব নেওয়ার সময় পৌরসভার আর্থিকসহ সার্বিক অবস্থায় বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি তা এড়িয়ে যান। পরে তিনি, ফোনটি পৌরসভার ক্যাশিয়ারের দায়িত্বে থাকা, গিয়াস উদ্দীনের হাতে তুলে দেন। তিনিও এই বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, নবাগত মেয়র দায়িত্ব নেওয়ার পর, সংবাদ সম্মেলন করে পৌরসভার সার্বিক বিষয়ে জানাবেন।
পৌরসভার অপর একটি সূত্রে জানা গেছে, নবাগত মেয়র পৌরসভার কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ৭/৮ মাসের বেতস ভাতা, ঠিকাদারদের কাজের বকেয়া ও পৌরসভার বিভিন্ন একাউন্টের থাকা টাকার গড়মিল বা ঘাঁটিসহ মোট প্রায় ৩ কোটি টাকার দায় দেনা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করছেন।
গত ১০ মার্চ বুধবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ,বি,এম আজাদ তার সার্কিট হাউজ মিলনায়তনে নবনির্বাচিত ফরিদগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান।
এই সময় কাউন্সিলদের মধ্যে শপথ গ্রহণ করেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং-(১,২,৩)-সংরক্ষিত ওয়ার্ডে কুসুম বেগম, ২নং-(৪,৫,৬)-ওয়ার্ডে খতেজা বেগম এবং ৩নং-(৭,৮,৯)-ওয়ার্ডে সেলিনা আক্তার যুথী।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আমিনুল হক, ২ নং ওয়ার্ডে আবুল হাসেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৪ নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫ নং ওয়ার্ডে জাহিদ হোসেন, ৬ নং ওয়ার্ডে মাজহারুল আলম, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮ নং ওয়ার্ড জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড মোঃ সাজ্জাদ হোসেন টিটু।
শপথ অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্মসম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী ৪র্থ দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (নৌকা) মার্কা নিয়ে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *