
এস এম ইকবাল: চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন- ফরিদগঞ্জ একটি সমৃদ্ধশালী উপজেলা। আমি মূলত এসেছি আপনাদের সর্ম্পকে জানতে। তাই জেলায় যোগদান করে ফরিদগঞ্জ উপজেলায় এসেছি আপনাদের সাথে কথা বলতে। যাতে আপনাদের পরামর্শ, সমস্যা , সম্ভাবনার কথা শুনে আমি ভাল ভাবে কাজ করতে পারি। কেননা জেলা প্রশাসন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের মাঠ প্রশাসন। সমস্যার বিষয় সমাধানে কেন্দ্রীয় সরকারকে অবহিত করণে জেলা প্রশাসন কাজ করে থাকে। আমি চাই আগামীর চাঁদপুর আরোও ভালো হবে , ফরিদগঞ্জ সেবা পাবে। গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি তাঁর বক্তব্য এ কথা বলেন। এই সময় তিনি, করোনাকালীন সময় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা বিভাগ, জনপ্রতিনিধি ও সাংবাদিককদের কর্মকান্ডের কথা শুনে প্রশংসা করেন।
ইউএনও শিউলী হরির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য, সহকারি কমিশনার ভুমি শারমিন আক্তার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ইউএইচও ডা: আশরাফ আহমেদ চৌধুরী,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপদার, ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ ,ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ নেপাল দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির উজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান , সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটন প্রমুখ।