
স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন। ৩ জানুয়ারী নির্বাচন কমিশনের সিনিয়র এই তথ্য নিশ্চিত করেছেন। একইদিন চতুর্থ ধাপে সারাদেশের ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী, বাছাই ১৯ জানুয়ারী আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী। ৩ জানুয়ারী রোববার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টি পৌরসভায় ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারী মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে।