ফরিদগঞ্জ থানার শত বছর পূর্তি উদযাপন বিষয়ে পুলিশের সাথে প্রেসক্লবের নেতৃবৃন্দর আলোচনা

স্টাফ রিপোর্টার: আগামী অক্টোবর মাসে পূর্ণ হচ্ছে ফরিদগঞ্জ থানার শত বছর। শত বছরের ফরিদগঞ্জ থানাকে কালের স্বাক্ষী হিসেবে স্মরণ করে রাখার জন্য শত বছর পূর্তি অনুষ্ঠান ব্যাপক জাঁকজমক ভাবে আয়োজনের জন্য থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায়, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন শত বছর পালন ও পূর্তি অনুষ্ঠান আয়োজনে ফরিদগঞ্জে কর্তব্যরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনাসহ নানা পরামর্শ করেন। এই সময় তিনি, বিগত বছরের সকল অবসান দূর করে, নুতন বছর ফরিদগঞ্জবাসীর জন্য সুখর ও আনন্দময় হয় তা কামনা করেন। সভায়, এই সময় আলোচনায় অংশ নেন, প্রেসক্লবের সভাপতি, কামরুজ্জামান, সেক্রেটারী আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সদস্য- মামুনুর রশীদ পাঠান, এমকে মানিক পাঠান, নুরুন্নবী নোমান, আবু হেনা মোস্তফা কামাল, প্রবীর চক্রবর্ত্তী, মহিউদ্দীন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *