মামুন হোসাইন: সিনিয়র সচিব ( ভূমি মন্ত্রনালয়ের) মাকছুদুর রহমান পাটওয়ারী শুক্রবার তাঁর নিজ গ্রামের বাড়ির ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে পুরো দিন বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ড উদ্বোধন ও সভা সেমিনানারে ব্যস্থ সময় কাটান। এই সময় তিনি চান্দ্রা বাজার,সকদিরামপুর ও খাঁড়খাদিয়ায় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ভুমি ও গৃহহীন দুস্থদের দেওয়া ২ টা ঘর পরিবারের মাঝে হস্তান্তর, গরীবদের মাঝে কম্বল বিতরণ এবং উপ- সচিব হাবিবুর রহমানের উদ্যোগে নিজেদের পরিবারের ৫০ শতক ভূমিতে ছিদ্দিকুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি স্হাপন করেন। এই সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ব্যবসায়ী বাচ্চু স্বর্ণকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোওয়ারী তাঁর বক্তব্যে বলেন- বর্তমান শেখ হাসিনার সরকাররে আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীন বাংলাদেশে একটি পরিবারকে গৃহহীন অবস্থায় থাকবে না। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্রমুক্ত একটি সোনার বাংলা যে স্বপ্ন দেখিয়েছেন তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করবেন। যার ফলে, আজ বাংলাদেশ নিজের অর্থে পদ্মা সেঁতুসহ ম্যাগা প্রকল্প বাস্তবায়ণ হচ্ছে। শুধু তাই নয় দেশের মানুষ আজ মধ্য আয়ের দারপ্রান্তে পৌছে গেছে। সুতরাং দেশেবাসীর সহযোগিতায় আগামী বাংলাদেশ হবে বিশ্বের দরবারের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুর্নবাসন মন্ত্রনালয়ের উপ- সচিব হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ডা: হারুনুর রশিদ সাগর, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মোঃ মকবুল আহমেদ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শহিদ উল্যাহ তপাদার আরো বক্তব্য রাখেন ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোওয়ারী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজামান, সম্পাদক আব্দুস সোবহান লিটন,সাংবাদিক আমান উল্যাহ আমান, বারাকাত উল্ল্যাসহ প্রমুখ।