শিমুল হাসান: করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন মানববন্ধন করেছে। সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মনিরউজ্জামান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন , আনসার ভিডিপি কর্মকর্তা সৌভাগ্য সাহা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজারে মাস্ক পড়তে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপ ও আনসার ভিডিপি উপজেলা সদরে জনগণকে মাস্ক পড়তে জনগণকে সচেতন করতে উৎসাহিত করেন। এদিকে মানববন্ধন কালে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি মাস্ক না পড়ায় ১৫ জন পথচারিকে ২ হাজার টাকা জরিমানা করেন।
পরে পৌর বাজারে মাস্ক ব্যবহার না করায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজারে মাস্ক পড়তে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাস্ক না পড়ায় ২৫ জনকে ৩ হাজার ৩’শ ৫০ টাকা জরিমানা করেন।