মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি —– মেয়র মাহফুজুল হক

শিমুল হাছান : ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ৭০% শতাংশ কাজ সম্পন্ন করায় ওয়ার্ড আ’লীগ ও এলাকবাসীর পক্ষ থেকে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা ও পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৬ নভেম্বর সোমবার বিকেলে কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আলী হায়দার টিপু পাঠানের সভাপতিত্বে ও ধারন সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহফুজুল হক বলেন, ফরিদগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে প্রথম মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি। কখনো নিজের জন্য করিনি, সর্বদা এলাকার উন্নয়নে কাজ করেছি। তাই আসন্ন নির্বাচনে পূর্ব সময়ে এসে আপনারাই আমার ভরসা। আশা করছি সেই ভরসাস্থল থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী পৌর নির্বাচনে আবারো নৌকার মনোনয়ন পেতে আপনাদের আকুণ্ঠ সমর্থন প্রয়োজন। আমার বিশ^াস উন্নয়নের স্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন। কারণ ইতিমধ্যেই পৌরসভার স্থানভেদে ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজগুলোর জন্য প্রকল্প জমা দেয়া হয়েছে। আশা করছি নতুন বছরের শুরু থেকে সেই কাজ শুরু হবে।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহমান বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. শহিদ উল্লা, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ব্যবসায়ী নাছির উদ্দিন হাজী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদী, কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *