ফরিদগঞ্জে পৌর মেয়র মাহফুজের মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার: করোণা সংক্রমণের ঝুঁকি এড়াতে ফরিদগঞ্জে মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র মাহফুজুল হক। বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাজারে প্রায় এক হাজার পিচ মাস্ক বিতরণ করেন তিনি।

মাস্ক বিতরণ কার্যক্রম শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র মাহফুজ বলেন, বিশে^ জুড়ে করোণার দ্বিতীয় ধাক্কা ইতোমধ্যেই আঘাত হেনেছে। সংক্রমন প্রশমনে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসছেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নে এবং দল, মত, শ্রেণী নির্বিশেষে পৌরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টিতে পূর্বের ন্যায় আবারো আমি মাস্ত বিতরণ কার্যক্রম গ্রহণ করেছি।

এ সময় ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নব নির্বাচিত সভাপতি মো. ফারুকুল ইসলাম, সহ-সভাপতি আলী হায়দার পাঠান টিপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জহির সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মেয়র মাহফুজ করোণা সংক্রমণের শুরু থেকেই জনসচেতনতা সৃষ্টিতে এবং সংক্রমণ প্রশমনে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *