স্টাফ রিপোর্টার:
শনিবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী প্রেসক্লবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা স্বপ্ন এবং তাঁর সু-যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা দারিদ্র মুক্ত যে মধ্য আয়ের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ণে আমি মনে করি দেশের সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। তিনি বলেন আপনারা পারেন, দেশের উন্নয়ণের চিত্রকে তুলে ধরে সরকারের সকল অগ্রযাত্রা আরো গতিশীল করে তুলতে পারেন। বর্তমান সরকার দেশের সাংবাদিকদের উন্নয়ণে অনেক প্রদক্ষেপ নিয়েছেন। তথ্য প্রযুক্তিতে দেশে যেমন এগিয়ে যাচ্ছে তার সাথে তালমিলিয়ে আপনারাও এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সাংবাদিকরা হচ্ছে একটি দেশের তৃতীয় চোখ। যার মাধ্যমে দেশের সকল চিত্র তুলে আনতে হবে।
ফরিদগঞ্জ প্রেসক্লবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস ছোবহানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ হাবিবুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার শিউলি হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি, মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমানসহ প্রেসক্লবের নেতৃবৃন্দ।