স্টাফ রিপোর্টার:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেছেন, দলকে গতিশীল করতে দ্বিধাদ্বন্ধ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করতে হবে। দেশের মানুষ আজ দুঃশাসন কবলিত। সেইসাথে মহামারী করোনা ভাইরাসের আক্রমণে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমরা সকলেই আতঙ্কিত। অচিরেই এই আঁধার কেটে যাবে, সোনালী আলোয় ভরে উঠবে নতুন ভোর। সেই নতুন ভোরে বিএনপির নেতাকর্মীরা এক ও ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবস্থান করলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আন্দোলনে সরকার বাধ্য হবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে। তারুন্যের অহংকার তারেক রহমানকে বীরদর্পে দেশ প্রত্যাবর্থন করতে সক্ষম হবেন।
গতকাল মঙ্গলবার বিকালে বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা সদরের ভান্ডারী মহল কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা থেকে মুঠোফোনে ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ১৯৭৮ সালের এইদিনে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর থেকে বার বার দেশ ও গণতন্ত্রের সংকটকালে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম নির্যাতন সহ্য করে দূর্বার আন্দোলনে নেতৃত্ব দেন অদম্য সাহসের প্রতীক বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি ও জানাচ্ছি গভীর শ্রদ্ধা। ২৫ মাস কারাভোগের পর মুক্তি পেলেও তিনি বাসায় অবস্থান করছেন। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ।
মিথ্যা মামলার কারনে তিনি বিদেশে অবস্থান করছেন আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে দলের সাংগঠনিক কাঠামো গতিশীল ও সুসংগঠিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মজু মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল নেতা ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুর রহমান আজিজ ,উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহ আলম মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারী, সাধারন সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী,সহ-সভাপতি সেলিম রাঢ়ী, যুগ্ম সাধারন সম্পাদক এ এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ইকবাল পাটওয়ারী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহাম্মদ, উপজেলা সেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী মৃধা, পেয়ার আহাম্মদ,ফারুক খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, কৃষক দলের সভাপতি মাওলানা ইদ্রীস, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদীকা ফরিদা ইয়াসমিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহামুদা বেগম, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি নাছির, চান্দ্রা কলেজ ছাত্রদলের সভাপতি মাহিন আহাম্মেদ প্রমূখ।