ফরিদগঞ্জ ছাত্র কল্যান পরিষদের আয়োজনে বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জ ছাত্র কল্যান পরিষদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিলা মাদ্রাসা চত্ত্বর সহ উপজেলার বিভিন্ন স্থানে ২ শত বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ তছলিম, জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, ছাত্র কল্যান পরিষদের সভাপতি মোঃ মিজান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাছান সাদ্দাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *