ফরিদগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে আসমা আক্তার ইতি (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইতি গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
ইতির পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেইসবুকে প্রবাসী এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। ধারনা করা হচ্ছে সম্পর্ক অবনতির জের ধরে রোববার গভীর রাতে ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই মাসুদ হাসান একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *