ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেনের ইন্তেকাল ॥ পারিবারিক গোরস্থানে দাফন

ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও বিআরডিবি ফরিদগঞ্জের চেয়ারম্যান মোতাহার হোসেন আর বেঁচে নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। এসময় তিনি ত্রী, ২ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও বহু গুনগ্রাহী রেখে যান।
২৭ জুন শনিবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন । তবে মৃত্যুর সময় তার মধ্যে করোনা উপসর্গ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছে বলে জানা গেছে। ২৮ জুন তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মোতাহার হোসেন ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও মিজি বাড়ীর মরহুম ডাঃ ইছহাক মিজির ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুব লীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্রসংসদ নির্বাচনে ভিপি ও এজিএস পদে নির্বাচন করেন।
জানা গেছে, তিনি হৃদ রোগে আক্রান্ত ছিলেন। গত ১১ জুন বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বেশী অসুস্থ্য হয়ে পড়লে ১২জুন শুক্রবার চাঁদপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় এরপর ১৩ জুন শনিবার তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর পর শনিবার গভীর রাতে তিনি ইন্তেকাল করেন।
২৮ জুন রোববার বাদজোহর স্বাস্থ্যবিধি মেনে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্যে দিয়ে মরহুমের জানাজা শেষে এবং পরবর্তীতে নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মোতাহার হোসেন (রতন) এর মৃত্যুতে ফরিদগঞ্জের বর্তমান এমপি মুহম্মদ শফিকুর রহমান, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র মাহফুজুল হকসহ দলের অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *