শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে দোয়া মাহফিল

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চলমান করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতার কারনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিরষক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর পক্ষ থেকে নেতাকর্মীদের একত্রিত না হয়ে পৃথক পৃথকভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা করে ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম, সুবিদপুর পূর্ব, চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা করা হয়।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনা এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, সারাদেশে করোনা ভাইরাসে নিহতদের জন্য দোয়া, বিএনপি ও অঙ্গসংগঠনের নিহত আহত কারানির্যাতিত নেতাকর্মী এবং ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিরষক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *