ফরিদগঞ্জ প্রতিনিধি:
চলতি বোরো মৌসুমে ধান কাটতে ফরিদগঞ্জ থেকে রাজশাহী গেল দশ শ্রমিক। ২ মে শনিবার সকালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে দিয়ে মাইক্রোবাস যোগে তাদের পাঠান।
জানা গেছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ১০জন শ্রমিক ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলো। করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে তারা কর্মহীন অবস্থায় ছিলো। ওই ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাজহারুল ইসলাম নেরু তাদেরকে ধান কাটার জন্য এলাকায় যাওয়ার প্রস্তাব দিলে তারা সানন্দে রাজী হয়। পরে তিনি ফরিগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের সাথে আলোচনা করলে তিনি সর্ব প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সেই অনুযায়ী ২ মে শনিবার সকালে একটি মাইক্রোবাস যোগে তাদেরকে রাজশাহী পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।