ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি :
ফরিদগঞ্জে পৃথক দুটি সড়ক দূঘর্টনায় ২জন নিহত হয়েছে। জানা গেছে, শনিবার রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে শফিকুর রহমান উকিল (৬০) নামে এক ব্যক্তিকে উপজেলার ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাও এলাকায় একটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে রোববার সকালে ফরিদগঞ্জ -চাঁদপুর সড়কের ফরিদঞ্জ সেতু এলাকায় একটি দ্রুতগামী যান অজ্ঞাত নামা এক মানসিক প্রতিবন্ধী (৫৫) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *