
চাঁদপুর ব্যুরো: চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার গুরুতর অসুস্থ ইকরাম চৌধুরীকে দেখতে গিয়েছেন তাঁর সহকর্মী সাংবাদিক নেতৃবৃন্দ। ইকরাম চৌধুরীর স্নেহধন্য তাঁর সহযোদ্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ সাংবাদিক নেতৃবৃন্দ গতকাল সোমবার তাঁর বাসায় গিয়ে তাঁর শয্যাপাশে অনেকক্ষণ ছিলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আরো যারা ছিলেন তারা হচ্ছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ ও সাধারণ সদস্য তালহা জোবায়ের। এছাড়া সে সময় ইকরাম চৌধুরীর বাসায় ছিলেন তাঁর বড় ভাই প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী ও ছোট ভাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী।
সাংবাদিক ইকরাম চৌধুরী ডায়াবেটিস ও কিডনি সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ ক’দিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনি চাঁদপুর আসেন। কয়েকদিন পর চাঁদপুর থেকে পুনরায় তিনি ঢাকা যাবেন চিকিৎসার জন্যে। ইকরাম চৌধুরী সাংবাদিক মহলসহ চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেনো তাঁকে সুস্থ করে দেন।