ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে দাস পাড়া স্পোটিং কাবের উদ্যোগে প্রীতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের সম্পন্ন হয়েছে। ডাকাতিয়া নদী সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে দাসপাড়া স্পোটিং কাব ২৮ রানে গুদাড়াঘাট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সোমবার সন্ধ্যায় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুুনীর চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা যুব লীগের যুগ্মআহবায়ক কামরুজ্জামান সবুজ, পৌর যুব লীগের আহŸায়ক সাজ্জাদ হোসেন টিটু , যুগ্মআহবায়ক এস এম সোহেল রানা, আওয়ামী লীগের ওমর ফারুক পাটওয়ারী ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুর রহিম পাটওয়ারী। #