ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি: গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ বাজারে কর্মরত ব্যবসায়ীদের নিরাপত্তা দাবী করে ইউএনও বরাবর গণস্বাক্ষরযুক্ত স্মারক লিপি দিয়েছে বাজার ব্যবসায়ী কমিটি।
বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষে স্মারক লিপি জমা দেয়া ব্যবসায়ী কমিটির আহবায়ক অহিদুর রহমান জানান, গত ১৩ ফেব্রয়ারী বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ বাজারে একদল অস্ত্রধারী প্রকাশ্যে মহড়া দেয়। ওই অস্ত্রধারীরা ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে দিতে তাদের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হয়। সাপ্তাহিক হাটের দিন থাকায় বাজারে আসা হাজার মানুষ আতংকিত হয়ে চলে যাওয়ায় তাদের ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হতে হয়। ভবিষ্যতে যেন এমনটি না হয় , এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে তারা নিরাপত্তা দাবী করেন।
উল্লেখ্য, বৃহষ্পতিবার বিকালে ওই অস্ত্রধারীদের হামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বালিথুবা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান এ এইচ এম হারুন গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।#