ফরিদগঞ্জে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায়

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেরলা অডিটোরিয়ামে উপজেলার প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে র প্রধান শিক্ষকদের নিয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়ণ কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভ‚মি মন্ত্রনালয়ের সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাবুদ্দীন, সহকারী কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল্যাহ তপদার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুন্তুল কৃষ্ণ নাথ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান,সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রেসকাবের সভাপতি নুরুন্নবী নোমান ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি প্রমূখ। পরে, ভ‚মি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী উপজেলা ক্যাম্পাসে উপজেলা পর্যায় ৬ দিন ব্যাপী প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি চিকিৎসায় ক্যাম্প উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *