
ফরিদগঞ্জ প্রতিনিধি: নিহত নেতাকর্মীর পিতা মাতার কবর জিয়ারত ও তাদের খোঁজখবর নিয়ে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকায় শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
ঢাকা থেকে তিনি সরাসরি চাঁদপুর জেলা কারাগারে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা নেতা শাহ মোঃ ইকবাল লিটনসহ অনেক কারাবন্দি নেতাকে দেখতে যান ও কারা মসজিদ নির্মান কাজে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এরপর তিনি ফরিদগঞ্জে আসেন এবং শারীরিকভাবে অসুস্থ ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন এর দেখতে তার বাসায় যান, সম্প্রতি নিহত রুপসা দক্ষিন ইউনিয়নের সাহেবগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টুর শ্বশুর ও বাল্যবন্ধু ইসমাইল হোসেন মেম্বারের কবর জিয়ারত, যুবদল নেতা লিটনের পিতার কবর জিয়ার, ইউনিয়ন বিএনপি নেতা মিলন বাড়িতে যান ও বাদ জুম্মা রুস্তুমপুর গ্রামের উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদের পিতার কবর জিয়ারত কুলখানীতে অংশগ্রহন করেন এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে ছিল। উপজেলার বিভিন্ন এলাকায় এ সময় পথ সভায়
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনায় লায়ন হারুনুর রশিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প কিছু নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীদিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঐক্যবব্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং ফিরিয়ে আনতে হবে দেশের অবরুদ্ধ গণতন্ত্র। ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচী পালন করার আহবান জানান।
উল্ল্যেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, যুগ্ম আবায়ক জাকির হোসেন ভিপি, শাহ আলম মুকুল ভিপি, মাফফুজুর রহমান টিপু, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফজলুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, প্রচার সম্পাদক আব্দুর রহমান পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক, এম এ টুটুল পাটওয়ারী, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সবুর পাটওয়ারী রুবেল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মাহমুদ রাড়ী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ পাঠান, তাতীদলের আহবায়ক জিএস মমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, উপজেলা যুবদলের ফারুক হাসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিরন কান, মামুনুর রশিদ, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুল পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পেয়ার আহমেদ তালুকদার, তারেক হোসেন, ওসমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপি’র বিল্লাল হোসেন খান, হারুনুর রশিদ, নাজির হোসেন পাটওয়ারী, সিরাজ মাষ্টার, আনোয়ার হোসেন চৌধূরী বাবুল, নূর ইসলাম কাজি, হুমায়ুন কবির কাজি, আবুল হোসেন ভুইয়া, নেছার আহমেদ ভুইয়া, মানিক মেম্বার, দিদারুল আলম ভুইয়া, কবির চৌধুরী, সাইফুল ইসলাম, ইউছুপ পাটওয়ারী, আব্দুল মান্না মিয়া, কামাল পাটওয়ারী, জাকির হোসেন-১৬, জাকির হোসেন-১৫, রবিউল ইমাম বাবু, আসাদুজ্জামান কালু, আব্দুর রহিম জমাদার, মজিবুর রহমান, আব্দুল জলিল, আব্দুল হান্নান, মিলন, জয়নাল আবেদিন, মজিবুর রহমান মজিব, নান্নু মিয়া, মাহিন সরকার ফারুক হোসেন, খলিলুর রহমান, মাসুদ পাটওয়ারী, আবুল খাযের মেম্বার, আল আঃ কাদির, আল আমিন সবুজ, উপজেলা ছাত্রদলের নেতা আব্দুরøাহ আল মামুন, শাহাদাৎ হোসেন ভুইয়া, সুজন আখন্দ, ইয়াসিন শেখ সুজন, সোহেল রানা, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন, চাঁন্দ্রা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মহিন আহমেদ ভুইয়া, পৌর ছাত্রদলের রাকিবুল ইসলাম খালেদ, হোসেন পাটওয়ারী, রুম্মান সর্দার, চান্দ্রা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কারী মোঃ মহসিনসহ প্রায় ৪শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।