
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি : ফরিদগঞ্জে জে এস সি গণিত পরিক্ষার চলাকালে পরীক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে পরিক্ষার্থী সুবর্ণা আক্তার ও হল পরিদর্শক শিক্ষক সফিকুর রহমানকে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বহিস্কার করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডি এইচ ফাজিল মাদ্রাসার কেন্দ্রে বহিস্কারের ঘটনাটি ঘটেছে। এসময় আরো ৫জন শিক্ষার্থীর পরিক্ষা বন্ধ করে দেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, গোবিন্দপুর ইউনিয়নের ডি এইচ ফাজিল মাদ্রাসার কেন্দ্রে পরিক্ষা চলাকালীন অবস্থায় গোবিন্দপুর ছালেহিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী সুবর্ণা আক্তারে খাতায় হল পরিদর্শক ও হর্ণি দূর্গাপুর তাহেরীয়া দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক সফিকুর রহমান নিজে লিখে দিচ্ছেন। এমন দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিক ওই পরীক্ষার্থী ও হল পরিদর্শকে বহিস্কার করেন। একই সাথে আশপাশের অপর ৫ পরীক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ জানান, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে তাকে আগামী দুই বছরের জন্য কোন পরিক্ষা দায়িত্ব না দেওয়া ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।