ফরিদগঞ্জে থানা রোডে চুরি

ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ থানার অদুরে তথা থানার মোড়ে আল শিফা নামে একটি ঔষধ ফার্মেসীতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
আল শিফার মালিক ইব্রাহিম খলিল জানান, বুধবার সকালে তিনি দোকানে এসে দেখেন থানার মোড়ে অবস্থিত তার আল শিফা নামে মেডিসিনের দোকানে সামনের সাটারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। তিনি জানান, চোর বা চোরের দল বিভিন্ন কোম্পানীর প্রায় ২০ হাজার টাকার দামী ঔষধ নিয়ে যায়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, তিনি চুরির ঘটনায় কোন অভিযোগ না পেলেও তদন্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *