শিক্ষার্থীকে সংস্কৃতির চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে —-অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান

চাঁদপুর ব্যুরো : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর সভাপ্রধানে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার একটি পাঠ। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পড়াশোনার সাথে সাথে নিয়মিত খেলাধুলা অনুশীলন করতে হবে। অনুশীলনের মাধ্যমে ভালোভাবে শেখা যায়। তেমনি সঠিক জ্ঞান অর্জন করার জন্য অনুশীলন করতে হবে। জানার জন্যই শিখতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও পড়াশোনা এই তিনটাকে ধারণ করে আগামী প্রজন্মকে তৈরি হতে হবে। যে কোনো কাজ সফলভাবে করতে আত্মবিশ্বাস রাখতে হবে। আমি পারবো এই ধরনের আত্মবিশ্বাস থাকলে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। যে কোনো কাজ করতে মনের দিক থেকে জোর থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন। বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন ও জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক ফাহিমা জাহান, রাবেয়া বেগম, মোঃ লুৎফুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, বিপুল চন্দ্র নন্দী, মোঃ ফজলুল করিম খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *