এমপিওভুক্তি হচ্ছে তিন হাজারেরও বেশি বেসরকারি শিা প্রতিষ্ঠান। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা।

চাঁদপুর ব্যুরো : তিন হাজারের বেশি বেসরকারি শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। যা কার্যকর হবে চলতি বছরের জুলাই থেকেই। বুধবার প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে, এ সিদ্ধান্ত খুশি নয়, নন-এমপিও শিা প্রতিষ্ঠানের শিক কর্মচারীরা। স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। পাঁচ হাজার ২শ শিা প্রতিষ্ঠানে মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেসকাবের সামনে আবারো আমরণ অনশন শুরু করেছেন তারা। এমন অবস্থায় এমপিওভুক্তির কথা জানালেন শিামন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, শিক্ষামন্ত্রী জানান, শর্তপূরণ করেছে এমন ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। তবে, এতে সন্তুষ্টু নন শিক কর্মচারীরা। তাদের দাবি, স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করতে হবে। শুধু এমপিওভুক্তিই নয়, শিক্ষার মান ও শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর মনিটরিং করা হবে বলে জানান শিক্ষমন্ত্রী।

মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬৪২টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ থাকলেও চলতি বছর থেকে তা শুরু করতে যাচ্ছে সরকার। প্রতি বছর এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। আমরা শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার তার সবই করবো। নীতিমালা অনুযায়ী যে যে প্রতিষ্ঠান যোগ্যতা অর্জন করবে তাদেরই প্রতি বছর এমপিওভুক্তির আওতায় নিয়ে আসা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় (স্কুল-কলেজ) এক হাজার ৫৪৮টি এবং কারিগরি ও মাদরাসা বিভাগে এক হাজার ৭৯টি প্রতিষ্ঠান। মোট দুই হাজার ৬২৭টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসছে। কারিগরি ও মাদরাসা বিভাগে এমপিওর জন্য অনুমোদন পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় আছে মাদরাসা দাখিল স্তরে ৩৫৯, আলিমে ১২৭, ফাজিলে ৪২ এবং কামিল স্তরে ২৯টি মোট ৫৫৭টি মাদরাসা এমপিওভুক্তের জন্য চূড়ান্ত হয়েছে। কারিগরি ক্যাটাগরিতে কৃষি স্তরে ৬২টি, ভোকেশনাল স্তরে ৪৮ এবং ভোকেশনাল সংযুক্ত ১২৯টি প্রতিষ্ঠান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *