ফরিদগঞ্জে মোটর সাইকেল চোরাই চক্রের দুই সদস্য আটক

ফরিদগঞ্জ অফিস : ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা মোটর সাইকেল চোরাই চক্রের দুই সদস্যকে আটক করেছে। এরা হলেন, ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের অজিউল্যা মিজির ছেলে মোঃ শরীফ (২৮) ও ল²ীপুর জেলার সদর উপজেলার সফিকুল ইসলামের  ছেলে  মোঃ আঃ হামিদ(৩০)। এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করে।
জানা গেছে, গত ১৭ অক্টোবর বৃহষ্পতিবার উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের জহিরুল ইসলামের একটি মোটর সাইকেল চুরি  করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে শরীফ ও আঃ হামিদ নামে দুই জনকে আটক করে। পরে তাদেরকে থানা পুলিশ আটক করে নিয়ে আসে। এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রাকিব জানান, আটককৃত আঃ হামিদ ও শরীফ আন্তঃজেলা মোটর সাইকেল চোরাই চক্রের সদস্য । আঃ হামিদের বিরুদ্ধে ল²ীপুর সদর থানয় ও  শরীফের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ৪টি করে মামলা রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *