শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি একটি মহৎ উদ্যোগ : মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে একটি মেধাবী জাতি প্রয়োজন। তাই আমাদের প্রয়োজন একঝাঁক মেধাবী মুখ। মেধাবী মুুখ তথা শিক্ষার্থীদের তাদের তাদের উৎসাহিত করতে সরকারের পাশপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে এগিয়ে আসা উচিত। শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি একটি মহৎ উদ্যোগ। ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ শিক্ষা বৃত্তির আয়োজন করেছে তা একটি মহৎ উদ্যোগ। আশা করছি ফরিদগঞ্জকে এগিয়ে নিতে এদের মতো অন্যরাও এগিয়ে আসবে। গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ ফজলুল করিম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক,আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাকিব, উপজেলা যুব লেিগর আহŸায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহŸায়ক হেলাল উদ্দিন , বড়গাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উল্ল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সংগঠনের পক্ষে ফিরোজ পাটওয়ারী, মনির হোসেন বক্তব্য রাখেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *