পোশাক যখন হালকা রঙের, সাজটা হোক…

লাইফ স্টাইল ডেস্ক : মাঝে মাঝে হালকা রঙের পোশাক পরতে ভালো লাগে। যেমন সাদা, অফহোয়াইট ও ধূসর। হালকা রঙের শাড়ি, সালোয়ার-কামিজ বা স্কার্ট-টি শার্ট যাই পরুন সাজটা হতে হবে একটু বুঝে শুনে। সঙ্গে ঠিকঠাক অ্যাকসেসরিজ় তবেই লুকটা হবে মনের মতো। একরঙা পোশাকের সঙ্গে পরুন রঙিন কানের দুল, হালকা কালারের জুতার সঙ্গে বেশ মানিয়ে যাবে। শাড়ির সঙ্গে বেছে নিন কাঁধ পর্যন্ত ঝোলানো রুপার দুল। হাতে পরতে পারেন রুপা বা কাচের চুড়ি। সাজের সময় ঠোঁটে মিষ্টি গোলাপি রং বেছে নিন। ব্লাশ অন, আইশ্যাডোতেও রাখুন গোলাপির ছোঁয়া।  চোখে একবার মাসকারা বুলিয়ে নিন। দেখুন হালকা রঙেও কেমন স্নিগ্ধ লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *