ভিমরুলের কামড়ে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

সারাদেশ ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাঘবিন্দ্রপুর গ্রামে ভিমরুলের কামড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যায়। এর আগে বিকালে পাশের গ্রাম মফিজের ডাঙ্গায় নানা বাড়ি যাওয়ার পথে দুই শিশু ভিমরুলের কামড়ে মারাত্মক আহত হয়। মৃত শিশুরা হলো- ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেন (৬) ও বেলাল হোসেনের ছেলে নিশান হোসেন (৫)। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকালে দুই শিশু মায়ের সাথে তাদের নানা বাড়ি মফিজের ডাঙ্গা বেড়াতে যাচ্ছিল। পথে কাঁঠাল গাছে বাসা তৈরি করা ভিমরুরের দল শিশু আরাফাত ও নিশানকে কামড় দেয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু রাতে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরাফাত রাত ১২টায় এবং নিশান রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *