ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ‘এ’ দল

 

ঘরের মাঠে ভারত ‘এ’ দলের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারতের নারীদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারীরা ৪৪.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সানজিদা ইসলাম সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া মুর্শিদা খাতুন ৩৩, ফারজানা হক ১৬ এবং ফাহিমা খাতুন ১০ রান করেন। ভারতের পক্ষে তনুশ্রী সরকার, রাশি কানোজিয়া উভয়েই ৩টি করে এবং দেভিকা বিদ্যা ২টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে ৩৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করে ভারত ‘এ’ দলের নারীরা। কক্সবাজারে উভয় দল তিনটি টি২০ ম্যাচে অংশ নেবে। ১১, ১২ এবং ১৪ অক্টোবর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *