
ফরিদগঞ্জ অফিস: গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন, ১১নং চরদুঃখিয়া পূর্ব ও ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। এসব সম্মেলনে ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুল করিমও সাংগঠনিক সম্পাদক পদে মমিনুর ইসলাম মমিন নির্বাচিত হন। ১১ নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে ইউপি চেয়ারম্যান বাছির আহম্মেদ , সিনিয়র সহসভাপতি আঃ সাত্তার মিজি , সহসভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পাটওয়ারী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফ হোসেন মিজি নির্বাচিত হন।
এছাড়া ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের রুবেল নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে ওই পদের নাম ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত দেয়া হয়।
ইউনিয়ন বিএনপির সম্মেলনগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক ,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আজিজ।
এসময় তিনি বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা বিএনপির সাতে জড়িত হয়েছি। শহীদ জিয়াউর রহমানকে আদর্শ মেনে রাজনীতি করার কারণেই আজও নেতাকর্মীরা আমাদের সম্মান করে। কিন্তু আমরা যদি সেই সম্মানকে মূল্যায়ন না করে পকেট ভারি করা আর নিদিষ্ট পছন্দমতো অন্যদল থেকে ভাড়া করে লোক এনে দলের পদ দেই, তবে নেতাকর্মী ও দলের প্রতি বেঈমানী করা হবে। কিন্তু ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ক্ষেত্রে সেই অবস্থা সৃষ্টি হয়েছে। একদিকে জালিম সরকার আমাদের হাজার হাজার নেতাকর্মীদের শতাধিক মামলা দিয়ে হয়রানি করছে, দিনে রাতে ঘরে থাকতে পারছি না তাদের কারণে। এরপর আবার বিএনপির অভ্যন্তরে সরকারের এজেন্ট এসে বসে বিএনপিকে দ্বিখন্ডিত করার অপচেষ্টা শুরু হয়েছে। দলের প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের লেজুরবৃত্তি করে এমন লোকজনকে দলের পদ দিচ্ছে। কিন্তু বিএনপির দুঃসময়ে আমরা দুরে সরে থাকতে পারি না। তাই আমরা ৬জন যুগ্মআহŸায়ক উপজেলার লাখো নেতাকর্মীদের সম্মান জানাতে এবং বিএনপিকে রক্ষা করতে মাঠে নেমেছি। প্রায় অধিকাংশ ইউনিয়নের সম্মেলন করে নেতা নির্বাচিন করেছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা ফরিদগঞ্জে না এসে চাঁদপুরের বসে পকেট কমিটি ঘোষনা দিয়ে তাদের স্বার্থ হাসিল করেছে। তাই তাদের প্রতিহত করতে হবে। সঠিক নেতৃত্বের হাতে ইউনিয়ন কমিটিগুলো তুলে দিতেই মাঠে নেমেছি।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক সাবেক ভিপি জাকির হোসেন, সাবেক ভিপি শাহআলম মুকুল, জাকির হোসেন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, সাবেক সহসভাপতি মজিবুর রহমান মজু মেম্বার , যুব দলের আহŸায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বাবুল , পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহŸায়ক ফজলুর রহমান বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী, দপ্তর সম্পাদক আঃ রহমান, পৌর বিএনপি জাকির পাটওয়ারী ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহŸায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্মআহŸায়ক হারুন পাঠান, উপজেলা তাতী দলের আহŸায়ক জি এস মমিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাওঃ ইদ্রিস, শ্রমিক দলের সভাপতি আজিম খান, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক এম এম টুটুল পাটওয়ারী, ফারুক খান, পৌর ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন, পৌর ছাত্রদলের আঃ রহিম, শাহাদাৎ হোসেন, শাওন পাঠান, রাকিবুল ইসলাম খালেদ ও উপজেলা সেচ্ছাসেবক নেতা মো. আবদুল হাই প্রমুখ।
সকালে অনুষ্ঠিত ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সম্মলনে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দর মধ্যে সেলিম হোসেন গাজী, তারেক হোসেন মিষ্টার, বোহান উদ্দিন মিজি, আঃ হামিদ গাজী, মিল্টন মাস্টার, গিয়াস উদ্দিন, হুমায়ুন মিজি, মজিবুর রহমান সেকু, ফজলুল করিম, ছাত্রদল নেতা মনির হোসেন, আব্দুল গাফ্ফার প্রমুখ।
দুপুরে অনুষ্ঠিত ১১নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ওর্য়াড নেতৃবৃন্দ হলেন, মুনসুর আহমেদ জমাদার, কামাল হোসেন মৃধা, কাজী ওসমান গনি, মোঃ, আঃ মান্নান, মোঃ হাফেজ, খোকন ভ‚ইয়া, তছলিম ভ‚ঁইয়া, নাসির হাজী প্রমুখ।
বিকালে অনুষ্ঠিত ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্মেলনে বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান আফু, যুগ্মসম্পাদক মো. নান্নু দেওয়ান, ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন সাধারন সম্পাদক মো. রনি ইসলাম, যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান পাঠান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের রাজা মজুমদার, শুক্কুর তপদার, ফরিদ তালুকদার, বিল্লাল হোসেন, হাছান। ওর্য়াড বিএনপি সভাপতি ও সম্পাদক গণ হলেন আবদুল মতিন, বোরহান মজুমদার, মোফাজ্জল হোসেন মেম্বার, মজিবুর রহমান, শরীফুল ইসলাম, মহসিন মাওলানা,ইয়াছিন ঢালী, কলিম উদ্দিন প্রমূখ।#