
ফরিদগঞ্জ ব্যুরো: গতকাল বৃহষ্পতিবার বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন এবং ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। এসব সম্মেলনে ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মানিক মেম্বার, সিনিয়র সহসভাপত হেলাল মুন্সী, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, যুগ্মসম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাম্মদ , ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা ম্যানেজার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ক্বারী, যুগ্মসম্পাদক আঃ বাতেন মেম্বার ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান লিটন পাটওয়ারী এবং ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবিদ আলী, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, যুগ্মসম্পাদক আঃ মান্নান বেপারী, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল নির্বাচিত হন।

ইউনিয়ন বিএনপির সম্মেলনগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।
এসময় তিনি বলেন, সারাদেশের যখন বিএনপির দু:সময় , তখন সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের নেতৃত্বাধীন ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনগুলোতে ছিল চাঙ্গা ভাব। শত শত মামলা হামলায় জর্জরিত হয়ে দিনের পর দিন মামলার হাজিরা দিয়েও হাজার হাজার নেতাকর্মী ছিল উজ্জীবিত। কারণ তাদের আপনজন তাদের সাথে ছিল। কিন্তু আজ যখন সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে বিএনপিকে তৃণমূল থেকে সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ করার সময় এসেছে, ঠিক তখন ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনগুলোকে ধ্বংস করার নীলনকশা শুরু হয়েছে। ইতিমধ্যেই তা বিএনপির খনি ফরিদগঞ্জে তা দৃশ্যমান। আমরা উপজেলা বিএনপি আহবায়ক কমিটিকে প্রাথমিক ভাবে মেনে নিলেও দেখেছি তারা ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে বিএনপিকে আওয়ামী করণ শুরু করেছে। ফলে আমরা উপজেলা বিএনপির ৬জন যুগ্মআহবায়ক একত্রিত হয়েছি। সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দিয়ে তাদের ভুল শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু তারা তাদের পথ পাল্টায় নি। তাই বাধ্য হয়ে ইউনিয়ন সম্মেলন শুরু করেছি। এই পর্যন্ত করা সম্মেলন করে আমরা নিশ্চিত হয়েছি, আমরা সঠিক পথেই রয়েছি। নেতাকর্মীরা দিগভ্রান্ত ছিল। তারা আমাদের পেয়ে আবার উজ্জীবিত।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক শাহআলম মুকুল, সাবেক ভিপি জাকির হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, সাবেক সহসভাপতি মজিবুর রহমান মজু , পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বাবুল , উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক ফজলুর রহমান বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী, দপ্তর সম্পাদক আঃ রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, মিরন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহবায়ক হারুন পাঠান, উপজেলা তাতী দলের আহবায়ক জি এস মমিন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মাওঃ ইদ্রিস, শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এম টুটুল পাটওয়ারী, যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম, ফারুক খান, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন, পৌর ছাত্রদলের আঃ রহিম, সাইফুল ইসলাম সুমন, শাহাদাৎ হোসেন, শাওন পাঠান, রাকিবুল ইসলাম খালেদ প্রমুখ।
সকালে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সম্মলনে ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক আখের খান, আবুল কালাম তরু, ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ওর্য়াড সভাপতি ও সম্পাদকগণ হলেন, মমিন খান, মোক্তার আহাম্মদ মিজি, মজিবুর রহমান, মুনসুন আহমেদ চৌধুরী, মোক্তার আহমেদ খান, নুরে আলম মিজি, ডাঃ মোঃ শাহজাহান, শরীফ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ সোহেল, সাধারণ সম্পাদক সোহেল ভ‚্ঁইয়া, ছাত্রদলের সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক শুক্কুর খান, শ্রমিক দলের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াছ পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ওর্য়াড সভাপতি ও সম্পাদকগণ হলেন, লুৎফর রহমান, আবুল খায়ের মিজি, দেলু গাজী, বাবুল পাটওয়ারী, আতিকুর রহমান বেপারী, রেদোয়ান, যুবদলের সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদল নেতা সাদ্দাম , মাহবুব শেখ, আলাউদ্দিন , হাসান বেপারী, ¯ে^চ্ছাসেবক দলের রুবেল পাটওয়ারী, শাকিল মুন্সী, মনির মৃধা, তাতী দলের সভাপতি মুকসেদ পাটওয়ারী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি মহিন ভুঁইয়া সিনিয়র সহসভাপতি মহসিন ঢালী, সহসভাপতি মেহেদী হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, যুগ্মসম্পাদক সোহাগ প্রমুখ।
১৫নং রূপসা উত্তর ইউনিয়নের সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ওর্য়াড সভাপতি ও সম্পাদকগণ হলেন,আনোয়ার পাটওয়ারী, আক্তার হোসেন, কামাল হোসেন, নাছির , আজম পাটওয়ারী, জাহিদ হোসেন, তৌফিক উল্ল্যা মিজি, আলম, যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, কামরুল হাসান সবুজ, ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক ফরিদ আহমেদ, ছাত্র দলের সভাপতি শাহাদাত ভ‚ঁইয়া, যুগ্মসম্পাদক ইকবাল হোসেন, রনি তালুকদার প্রমুখ। #