ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ আটক-১


স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জের একটি বাড়িতেগোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ আবুল কালাম বেপারী (৫০) একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর গ্রামের মৃত আক্কাছ বেপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে ১৬ মে সোমবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, একরামুল হক,সহকারি উপ-পুলিশ পরিদর্শক মিলে সঙ্গীয় পুলিশদের সহায়তায় অভিযুক্তের বাড়ীতে অভিযান পরিলনা করে। এসময় ওই ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে সম্পৃক্ত বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, আবুল কালাম মাদকের চালান নিয়ে আসছে, এমন গোপণ সূত্রে এমন সংবাদ পেয়ে তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। তার বসতঘর থেকে উদ্ধারকৃত মাদক জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *