ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪ মে বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী ডাক্তার বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। দু’ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

সরেজমিনে জানা যায়, ওই বাড়ীর মৃত বিল্লাল হোসেন’র বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল(২৬) সকাল নিজ বাড়ীর পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যায়, সেখান থেকে দু’ঘন্টায় ফিরে না আসায় খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের একটি বাগানে তাকে দেখতে পায় স্থানীয়রা। এসময় তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন (২৪) বাড়ির সামনে ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। এবস্থায় দু’জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। তবে কি কারনে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে চেকআপ করে মৃত পাওয়া যায়। ধারনা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরবর্তিতে থানা পুলিশের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা দু’জনের মৃত দেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেল’র স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেল’র মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্যে তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বক্তব্য একই বাড়ীর বাসিন্দা আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *