ফরিদগঞ্জে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৩ ইউপি’র নির্বাচন সম্পন্ন: ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্ট

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসব মূখর পরিবেশে উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫/৬ টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত বড় ধরনের সহিংস ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। দুটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোর থেকে ভোট কেন্দ্র গুলোতে বিপুল সংখ্যক ভোটার কেন্দ্রে গুলোতে উপস্থিত হয়। সকাল থেকে কোন প্রকার বাঁধা ছাড়াই ভোটাররা শান্তিপূর্ণ ভাবে তাদের ভোট প্রয়োগ করে। বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার সমর্থিত কর্মীদের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে। বালিথুবা, দক্ষিণ চাঁদপুর, ধানুয়া, বিরামপুর, সুবিদপুর কেন্দ্রে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। ধানুয়া কেন্দ্রে পুলিশ ৩ রাউন্ড ও সুবিদপুর কেন্দ্রে পুলিমের রাবার বুলেট ছুড়ে। এতে কয়েকজন আহত হয়। দক্ষিণ চাঁদপুর কেন্দ্রে সন্ত্রাসীরা দুপুরের দিকে কেন্দ্রে হানা দিয়ে ৬টি ব্যালট পেপারের বহি কেড়ে নেয়। এই সময় তারা কর্তব্যরত পুলিশ ও আনসারকে মারপিট করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট, র‌্যাব ও বিজিবি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান জানান, ছিনিয়ে নেয়া ৬ বহি’র মধ্যে একটি মুড়ি ও ৬৩টি ব্যালটসহ তারা ফিরিয়ে দেয়। এছাড়াও ১১ নং চরঃদুখিয়া’র কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এই উপজেলার ১৩ টি ইউনিয়নের নারী পুরুষ মিলে মোট ২ লাখ ৭১ হাজার ৪১৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ১ লাখ ৪০ হাজার ৯৭৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৪৪১ জন। পুরো নির্বাচন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফরিদগঞ্জে এবং পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম বার) সার্বক্ষনিক দায়িত্বে থেকে আইন শৃঙ্খলার বিষয়টি তদারকি করেন। নির্বাচনে উপজেলা জুড়ে ছিল বিজিবি, র‌্যাব, পুলিশ, ব্যাটলিয়ান পুলিশ ও আনসার-ভিডিপি’র নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *