ফরিদগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীা আলোচনা সভায়

ফরিদগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীা আলোচনা সভায় মুহম্মদ শফিকুর রহমান এমপি
যুবলীগের সকল আন্দোলন সংগ্রাম সম্প্রীতির মেল বন্ধনে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে-


ফরিদগঞ্জ প্রতিনিধি:

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবীলগের উদ্যোগে কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা এবং জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রথধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহবায়ক হেলা উদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি খাজে আহম্মদ মজুমদার , উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন । বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক আল আমিন পাটওয়ারী, পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল আমিন আহমেদ, এমপির পৌর প্রতিনিধি জাহাঙ্গীর পরোয়ান ও খলিলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ স্বাধীন হওয়ার যুবসমাজকে কর্মমুখি করে সোনার বাংলা গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আহবায়ক শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালে যুবলীগের প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত যুবলীগের সকল আন্দোলন সংগ্রাম, সমাজের নৈতিক কাজ, সমাজ গঠনে এবং সম্প্রীতির মেল বন্ধনে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সেই ধারা বাহিকতায় ফরিদগঞ্জে আবু সুফিয়ান শাহীন ও হেলাল উদ্দিনের নেতৃত্বে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী শারদীয় দুর্গাপুজার সময় সম্প্রীতি রক্ষায় অন্নন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা পুজার সময় পুজা মÐপ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি ঘর রক্ষার্থে একটানা ৭২ ঘন্টা রাতদিন নিরলস পরিশ্রম করেছেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটের অতিথিবৃন্দ। এসময় সকল ইউনিয়ন পর্যায়ের এমপির প্রতিনিধিগণ ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকহাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় শিল্পী নকুল কুমার বিশ্বাস ও হারুন কিসিঞ্জার সহ এক ঝাঁক জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিরেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *