ফরিদগঞ্জের অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবার ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এতে করে দুইটি দোকান পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৭ লাখ টাকায় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয়রা এবং পুড়ে যাওয়া কনক এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন ও অন্য দোকানের মালিক নবী উল্লাহ জানান অন্যান্য দিনের মতো তারা রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। হঠাৎ রাত তিনটার দিকে শোনা যায় দোকানের দিকে কিসের যেন আওয়াজ হচ্ছে। পরে তারা ঘর থেকে বাহির হয়ে দেখেন তাদের দোকানে আগুন জ্বলছে। পরে তাদের ডাকচিৎকার ও পাশের মসজিদের মাইকে
মানুষজনকে ডেকে এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং চাঁদপুরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে এবং এলাকার জনগণসহ আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কনক এন্টারপ্রাইজ ও নবীউল্লাহর মুদি দোকানের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবীউল্লার দোকানের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে আগুন দ্রুত পাশের জাকির হোসেনের কনক এন্টারপ্রাইজে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এমনটা হতে পারে।

ক্ষতিগ্রস্ত কনক এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন ও মুদি এবং চায়ের দোকানদার নবী উল্লাহ বলেন সবমিলিয়ে তাদের প্রায় ১৬/১৭ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তারা সকলের সহযোগিতা চেয়েছেন।

শেষ খবর পর্যন্ত জানা যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করার জন্য রাজনৈতিক মহলের বিভিন্ন নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *