ফরিদগঞ্জে নবীন কচি-কাঁচার মেলার সাংস্কৃতিক প্রশিক্ষণ পুনরায় চালু হল

স্টাফ রিপোর্টার
করোনার কালো থাবায় দির্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন ‘কচি-কাঁচার মেলা’র সহযোগী সংগঠন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার চিত্রাংকন, আবৃত্তি ও গান শেখার সাপ্তাহিক প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

গত ৫ নভেম্বর (শুক্রবার) সকালে ফরিদগঞ্জ কলা বাগানে ফিরোজা-কলিম মঞ্চের পাশে এই প্রশিক্ষণের শুরু হয়হয়। প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়৷

এদিন প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, যুগ্ম পরিচালক নুরুন্নবী নোমান, চিত্রাংক প্রশিক্ষক অভিজিত রায়, উপস্থাপনা ও আবৃত্তি প্রশিক্ষক শামীম হাসান, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সদস্য তানজিন ইসলাম আলো, আজহারুল ইসলাম সাগর, জুবায়ের আলম জিসান সহ শিক্ষার্থীদের অভিভাবকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *