
স্টাফ রিপোর্টার:
মানবতার অগ্রদূত, বিশ্ব জাহানের বিশ্ব নেতা রাসুলে করীম হযরত মুহাম্মদ (সা:) দুনিয়াতে আগমনের দিন অথ্যাৎ ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে, ফরিদগঞ্জ উপজেলা জমিয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ’ যৌথ আয়ােজনে সােমবার উপজেলা পরিষদ মাঠে না’ত সন্ধ্যার আয়ােজন করে। বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও জমিয়াতে হিজবুল্লাহ শিল্পীরা নবী করীম (সা:)’র শানে না’ত পরিবেশন করেন।
না’ত সন্ধ্যার আয়ােজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। অন্যান্যাদের মধ্যে, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. ড. মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান, জিএস তছলিম, জেলা জমিয়াতে হিজবুল্লাহর সাধারন সম্পাদক হযরত মাও: মমিন উল্লাহ খান, জেলা পরিষদের সমস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, সাবকে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সউদ, আকবর হােসেন মনিরসহ হিজবুল্লাহের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ, মুনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা সাইফুদ্দিন খন্দকার, সভাপতি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা। আয়ােজনে সভাপতিত্ব করেছে,মাওলানা আবুল হাছান মোঃছাইফুল্লাহ, সভাপতি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা। উপস্থাপনায় ছিলেন, মুহাম্মদ নোমান ছালেহী,সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা।
