
ফরিদগঞ্জ উপজেলায় কারিগরী স্কুল এন্ড কলেজ নির্মানের জন্য স্থান পরিদর্শন করেন কারিগরী শিক্ষা বোর্ডের কর্মকর্তা বৃন্দ।
২৭ সেপ্টোম্বর (সোমবার) দিনব্যাপী উপজেলার প্রস্তাবিত বিভিন্ন ৫টি স্থান পরিদর্শন করেন কারিগরী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় উপস্থিত ছিলেন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ আক্কাছ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার , বিশিষ্ট সমাজ কর্মী হাজী কামরুল হাসান সাউদ, প্রস্তাবিত জমির মালিক পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল্যাহ সাউদ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা।
দিন ব্যাপি প্রস্তাবিত পাঁচটি স্থানের মধ্যে উল্লেখযোগ্য, ফরিদগঞ্জ পৌর এলাকার রুপসা সড়কের পাশেই ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের পাশ্ববর্তি স্থানটি। ওই স্থানটি শিক্ষাবান্ধব পরিবেশে হওয়া ও সুন্দর, মনোরোম বলে উল্লেখ্য করেন সংশ্লিষ্টরা। পরিদর্শন করা স্থানগুলো হচ্ছে, চান্দ্রা, কেরোয়ার দু‘টি স্থান বড়ালী স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ও বেলতলায় রুপসা রোডে পাশে স্থান গুলো।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজ কর্মী কামরুল হাসান সাউদ ও জমির মালিকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ বলেন, বর্তমান সরকার দেশে কারিগরী শিক্ষার বিস্তার লাভে কাজ করছেন। সে লক্ষ্যকে অর্জনের স্বার্থে আমরা শুধু মাত্র মৌজা মূল্যে সম্পতি দিতে একমত পোষণ করছি। এতে সরকারের অর্থের সাশ্রয় ও শিক্ষাবান্ধর পরিবেশে কারিগরী শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের জনগোষ্ঠির শিক্ষা ও জীবন মানের উন্নয়ণে সহায়ক ভূমিকা রাখবে। এ সম্পতটি নির্বাচন করা হলে সরকারের অর্থের সাশ্রয় হবে বলে আমরা মনে করছি।
উল্লেখ্য: যে দীর্ঘদিন থেকে চাঁদপুর সদর ও অন্যান্য উপজেলায় সরকারী কারিগরী স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য স্থান নির্বাচনের কাজ চলছে। অবশেষে ফরিদগঞ্জ উপজেলার রুপসা সড়কের পাশে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের নিকটে মনোরম পরিবেশে স্থাপিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।