কাতার প্রবাসী আক্তার হোসেন পাটওয়ারী এর ব্যবস্থাপনায় বিনামূল্যে ফ্রি অক্সিজেন ও মেডিকেল সেবা উদ্বোধন

রুহুল আমিন খাঁন স্বপন: বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) নিরাময়ে ফরিদগঞ্জে ৭নং পাইকপাড়া উওর ইউনিয়নের কৃতি সন্তান (কাতার প্রবাসী) মো. আক্তার হোসেন পাটওয়ারী এর ব্যবস্থাপনায় ও ডাঃ তানিয়া আক্তার এর তত্বাবধায়নে মাস ব্যাপি ফ্রি অক্সিজেন সরবরাহ ও মেডিকেল সেবা বিনামূল্যে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৬ আগস্ট (শ্রুক্রবার) সকালে ফরিদগঞ্জের পাইকপাড়া উওর ইউনিয়নের পশ্চিম জয়স্রী গ্রামে এই অক্সিজেন ও মেডিকেল সেবার উদ্বোধন করেন, ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাপ্টেন ফয়েজ আহম্মেদ উজ্জ্বল, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার ভাইসচেয়ারম্যান জি এম তছলিম।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মো. ফাহাদ পাটওয়ারী, মো. জহির, মো. ইমাম হোসেন সহ ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *