
আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জের বালিথুবা (পূর্ব) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাঁজা সেবনে নিষেধ করায় নূর সরদার(৮০) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠে মাদকসেবীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সোসাইরচর গ্রামে দোয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নূরু সরদার (৮০) বলেন, দক্ষিণ বালিথুবা গ্রামের বক্তাগো বাড়ির আবু তাহের (কালু) হাফেজের ছোট ছেলে কামরুল (১৮) প্রায় সময় তার সহযোগীদের নিয়ে আমার বাড়ির বাগানে বা বাড়ি সংলগ্ন সড়কে মাদকের আসর বসান। এ নিয়ে একাধিকবার তার সঙ্গে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার বিকেলে ৫টায় কামরুল আমার বসত বাড়ির সামনে গাঁজা সেবন করছে।
এ সময় আমি কামরুলকে বাড়ির সামনে গাঁজা সেবনে বাধা দেই। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে কামরুল ক্ষিপ্ত হয়ে আমার মুখের দিকে গাঁজা সেবন করে ধোঁয়া ছুড়ে দেন। আমি এর প্রতিবাদ করলে কামরুল আমার চোখে ও তলপেটে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে সে ক্ষেন্ত হয়নি, মোস্তাক দিয়ে আমার পিঠে ৮/১০টি বাড়ি মারে, আমার ডাক চিৎকারে এলাকার মানুষ এসে তার কাছ থেকে নিয়ে যায় এবং স্থানীয় পাটওয়ারী বাজারে রাসেল ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা করে। এবং চোখের ডাক্তার দেখানোর জন্য চাঁদপুর চক্ষু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
স্থানীয় লোকজন জানান এই কামরুল খুবই দুষ্ট প্রকৃতির লোক, এলাকায় চুরি চামারি সহ সকল অপকর্মের সাথে সে জড়িত। গত কয়েকদিন আগে আব্দুল বেপারি বাড়ির মন্নানের ঘরে চুরি করে, তাঁর ঘরের সকল মালামাল নিয়ে যায় ।চোর সাব্যস্ত হওয়ার পর কামরুল ১৫ হাজার টাকা জরিমানা দেয়। এবং গত (৩১ জুলাই ) গভীর রাতে জামতলা সড়ক থেকে সন্দেহভাজন ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে নিয়ে যায় এবং কোর্টে চালান করে । পরের দিন জামিনে এসে সে আবারও বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এ ব্যাপারে এলাকাবাসী তার উপযুক্ত বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।