বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন শফিকুর রহমান এমপি


মামুন হোসাইন :
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি,চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
গত মঙ্গলবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন প্রেসিডিয়াম সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের সাথে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীগণের মধ্যে অনেকের মৃত্যু ও শারীরিক অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য বিশিষ্ট বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি প্রেসিডিয়াম সেল গঠন করা জরুরি। করোনা অতিমারির কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত সম্ভব না হওয়ায় কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে নতুন প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *