
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জে ১৩ তম দিন পযর্ন্ত প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে,গণপরিবহনের শ্রমিক,হতদরিদ্র,অটোরিকশা চালক,কৃষক। ১৩ই জুলাই মঙ্গলবার পরিবহন শ্রমিক ৪০ পরিবারের মাঝে সহয়তার( চাল) তুলেদেন ফরিদগঞ্জ নির্বাহি অফিসার শিউলি হরি।তিনি মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে বলেন এদেশের মানুষ অনাহারে যেন না থাকে, কেউ যেন কষ্টে না থাকে।করোনাকালীন লকডাউনে বিধি নিষেধ মানতে গিয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন,আপনারা সাময়িক কষ্টে আছেন,আপনাদের আগেরমত আয় -রোজগার নাই। তাই এই কষ্ট লাগবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন।
এই সময় উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মিল্টন দস্তদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাউছার,পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান ফরিদ। প্রসঙ্গগত, কঠোর লকডাউনের মধ্যে উপজেলা প্রশাসনের হটলাইনে আবেদনকারী পরিবারের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে।একেই সাথে কর্মহীন ইজিবাইক,অটোরিকশা চালক,পরিবহন শ্রমিক,কৃষক পরিবারের মাঝে খাদ্য সহয়তা বিতরণ করা হয়।