
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জে উপজলোর ১নং বালিথুবা ইউনিয়নে পিকআপ ভ্যানের চাপায় শানজিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সোমবার (১২ জুলাই) বেলা ১টার সময় উপজেলার সকদিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শানজিদা আক্তার ওই গ্রামের চৈয়াল বাড়ীর মাসুদ খাঁনের মেয়ে।
স্থানীয়রা জানায়, শানজিদা আক্তার নিজের বাড়ির সামনে খেলার সাথি দের সাথে খেলা ধুলার এক পর্যায়ে রাস্তার উপর চলে জায়। এসময় লাকড়ি বোঝাই পিকাপ এর নিছে চাপা পড়ে শিশুটির মাথা থেতলে যায়। ঘটনাস্থালেই শিশু শানজিদা মৃত্যু হয়। পিকআপ ভ্যানের চালক সাথে সাথে পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদপেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, ঘটনার স্থান থেকে পিকআপ ভ্যানটি জব্দকরে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গাড়িটির চালককে আটক করা সম্ভব হয়নি। সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।বার্তা প্রের