সুবিদপুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিল্লালকে ৫০ হাজার টাকা অনুদান দিলেন সিআইপি জালাল

মামুন হোসাইন: চাঁদপুর ফরিদগঞ্জের উপজেলার কৃতিসন্তান অসহায় মানুষের পরম বন্ধু দানবীর জালাল আহমেদ সিআইপি একের পর এক মানবতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন।

গত ১৭ এপ্রিল দক্ষিণ সুবিদপুর ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংলগ্ন নওশার বাড়িতে বিল্লালের একমাত্র উপার্জনকারী চায়ের দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে বিল্লালের দোকানের একটি ফ্রিজসহ দোকানের সব আসবাবপত্র পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে তিনি একেবারে অসহায় হয়ে পড়েন। পরে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা শুনে কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ২৩ই এপ্রিল আলহাজ্ব জালাল আহমেদের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন শাবুর মাধ্যমে বিল্লাল হোসেনের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।

বিল্লাল হোসেন বলেন, এই অসহাত্বের সময় আলহাজ্ব জালাল আহমেদ সিআইপি আমাকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে বড় মহানুভতার পরিচয় দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *