জাতির পিতা শেখ মুজিবুর রহমান কৃষি বিপ্লবের মধ্যে দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন……সিনিয়র সচিব, ড. শামসুল আলম

নবী নোমান: চাঁদপুর সিআইপি বেড়ী বাঁধ এলাকার সেচ প্রকল্পের সেচ গ্রুপের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সাধারন অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, ড. শামছুল আলম তাঁর আলোচনায় বলেছেন- সবুজ শ্যামল ঘেরা বাংলাদেশ বিশ্বে আজ কৃষি ও অর্থনৈতি থেকে শুরু করে সব বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশ অপেক্ষায় এগিয়ে। পুরো বিশ্ব আজ অবাক দৃষ্টিতে তাঁকিয়ে আছে বাংলাদেশ অগ্রগতি ও সমৃদ্ধির পথে কি ভাবে এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব্য হয়েছে বর্তমান সরকার ও সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে। এদেশের স্বাধীনতার স্থপতি জাতি পিতা শেখ মুজিবুর রহমান আজ থেকে প্রায় ৫০ বছর আগে যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই বাংলাদেশ আজ তাঁরই সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব গতি সেই লক্ষে পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আজকে পুরো বিশ্ব তথা জাতি সংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন- দেশের মানুষের আজ মাথা পিছু আয় বেড়েছে। এখন আর দেশের মানুষ না খেয়ে থাকে না । এদেশের অর্থনীতি করোনার এই কঠিন সময়ে অনেক উন্নত দেশের চেয়ে শক্তিশালী। কারণ করোনার সময় আমাদের দেশের মানুষ সাহসের সাথে তা মোকাবেলা করে কৃষি কাজ থেকে শুরু করে সকল সেক্টরে উৎপাদনে কাজে ছিল। সরকার প্রধানের যোগ্য নেতৃত্বের মাধ্যমে সবার মাঝে সাহস যুগিয়েছে বলে আজ আমাদের অবস্থা তুলনামূলক ভাবে অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো। তিনি, বেড়ী বাঁধ এলাকায় কৃষি, মৎস্য ও বনায়নের কাজে যেন কোন প্রকার ত্রুটি না হয়, সেইদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান করেন। একই সাথে বোর চাষের এই মৌসমে যেন সেচ এলাকায় পানি সরবরাহ সঠিক ভাবে হয়, সেইদিকেও জোর নজর রাখার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিপ্লবের মাধ্যমে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। তাই এই সেক্টরে কোন দূর্বল কাজ বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না।
গতকাল শনিবার উপজেলা পরিষদের হল রুমে চাঁদপুর সিআইপি বেড়ী বাঁধ এলাকার সেচ প্রকল্পের সেচ গ্রুপের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সাধারন অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, ড. শামছুল আলম তাঁর আলোচনায় এই কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) বাপাউবো ড. মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী, পূর্বাঞ্চল বাপাউবো, কুমিল্লা জহীর উদ্দীন আহমেদ, তত্ত্বাবোধায়ক প্রকৌশলী, পওর সার্কেল বাপাউবো চাঁদপুর শফিকুর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পওর সার্কেল বাপাউবো চাঁদপুর নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদারসহ উপজেলা কৃষি, মৎস্য ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *